Videos স্কটল্যান্ডে সেহরী উদযাপনে জমজমাট আয়োজন - স্কটিশ মৈত্রী

স্কটল্যান্ডে সেহরী উদযাপনে জমজমাট আয়োজন

পবিত্র মাহে রমজানের উনিশতম রাত্রিতে স্কটল্যান্ডের এডিনবরায় আয়োজিত হল এক জৌলুসপূর্ণ দোয়া ও সেহরী মাহফিল। স্কটল্যান্ডের বাঙ্গালি কমিউনিটিতে সুপরিচিত স্কটবাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে জমজমাট এই সেহরী মাহফিলে উপস্থিত ছিলেন এডিনবরায় বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশী।

রাত একটায় এডিনবরা শহরের কষ্টরপিন এলাকার একটি হলে বসে এই আনন্দময় সেহরী উদযাপন। শুরুতেই স্কট বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষে স্বাগত বক্তব্য দেন এডভোকেট মিয়া মোস্তফা, আহসান উদ্দিন সোহান ও নুনু মিয়া। তারা অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় অভ্যাগতদের ধন্যবাদ জানান।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমদ চৌধুরী এমএসপি এমবিই, বাদশা মিয়া, আনিস আহমদ, শাহনূর চৌধুরী, লাবাস মিয়া, শামীম আহমদ, আবু মিরন, ফরহাদ রেজা ও বদরুল হোসেইন বাবু প্রমূখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বুফে ষ্টাইল খাবারের তালিকায় ছিল ফ্রাইড রুই মাছ, চিকেন রেজালা, ল্যাম্ব ভূণা ও সাদা ভাত। বিদায়লগ্নে মিষ্টান্ন দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এডভোকেট মিয়া মোস্তফা ও আতাউর রহমান।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন

আরও পড়ুন: বাংলাদেশী কমিউনিটি এডিনবরা বনাম আবারডিন প্রীতি ফুটবল ম্যাচ