Canvas | A Poem by Debarati Bhattacharya

ক্যানভাস

-দেবারতি ভট্টাচার্য

কিছু বিকেল আজও বেঁচে আছে
বেঁচে আছে এখনও কিছু রাস্তা –
বলেছিলে কখনও যদি সময় ফুরিয়ে আসে
খাড়াই পিচ্ছিল সেই পথ ধরে নেমে আসতে
নেমে আসতে চিত্রকারের ক্যানভাসে-
সেখানে গোধূলি আলোয় এখনও
তেল রং-এ স্বপ্ন আঁকা আছে অগুন্তি
আবছা হয়ে আসে মাঠ প্রান্তর ধানক্ষেত কখনও যদি
পাখি হয়ে না হয় উড়ে যাবো খোলামেলায়
রং তুলিতে আঁকা আকাশে
ইচ্ছের পরবাসে …

দেবারতি ভট্টাচার্য কবিতা
সেখানে গোধূলি আলোয় এখনও তেল রং-এ স্বপ্ন আঁকা আছে অগুন্তি

debaroti 1

দেবারতি ভট্টাচার্য একজন দ্বিভাষিক কবি।জন্ম কলকাতায় ও বসবাস স্কটল্যান্ডে।
ইংরেজি ও বাংলা—উভয় ভাষাতেই তাঁর সমান সাবলীলতা রয়েছে। হিন্দি ও ইংরেজি থেকে অনুবাদের ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য কাজ রয়েছে এবং তাঁর কবিতা নিয়ে ঢাকায় ‘ভিজ্যুয়াল পোয়েট্রির’ কাজ হয়েছে। তাঁর ইংরেজি কবিতা বিভিন্ন সংকলনে স্থান পেয়েছে। কিছু গানের লিরিকও লিখেছেন।
শিশুদের জন্য একটি ছড়ার বই সহ ছয়টি কবিতার বই লিখেছেন। সর্বশেষটি ২০২০ সালে ঢাকা থেকে একুশে বইমেলা থেকে ‘শ্রাবণে আগুন’ নামে প্রকাশিত হয়।
ভারত ও বাংলাদেশের জাতীয় দৈনিক এবং যুক্তরাজ্য ও বিভিন্ন দেশের অনলাইন প্ল্যাটফর্মে তাঁর বাংলা ও ইংরেজি কবিতা নিয়মিত প্রকাশিত হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও আইনে স্নাতক এবং স্কটল্যাণ্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে মানবাধিকার আইন বিষয়ে স্নাতকোত্তর । পেশায় একজন আইনজ্ঞ।

scottish moithree

Subscribe to Scottish Moithree for the latest news, community, culture, events and stories from across Scotland.

We don’t spam! Read our privacy policy for more info.